রিটার্নিং কর্মকর্তার অনুরোধে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন প্রিজাইডিং অফিসার- ইসি | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বি’রু’দ্ধে অধ্যক্ষ’র মা’ম’লা প্রেমের প্রস্তাবে রাজি না ছবি ভাইরাল; এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
রিটার্নিং কর্মকর্তার অনুরোধে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন প্রিজাইডিং অফিসার- ইসি

রিটার্নিং কর্মকর্তার অনুরোধে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন প্রিজাইডিং অফিসার- ইসি

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের অন্তত ৬০ জন কর্মকর্তাদের অংশগ্রহনে কুয়াকাটায় ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় । শনিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিআরটিইপি প্রকল্পের পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। এসময় কলাপাড়ার ইউএনও কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন। বেসরকারি সংস্থা কোডেক এর ট্রেনিং সেন্টারে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনকালীন কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে এবং রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসন বা প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর।’ এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, ‘সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসন কিংবা প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। তিনি ননির্বাচন সংশ্লিষ্ট কর্মকান্ডে দায়িত্বপালনকারী সকল কর্মকর্তাদের নির্ভয়ে নির্দেশিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!