রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ জ’ব্দ, এক ব্যক্তিকে জরিমানা

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ জ’ব্দ, এক ব্যক্তিকে জরিমানা

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে কুয়াকাটা সমুদ্র উপকূল এলাকায় অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

অভিযান চলাকালে জাটকা ইলিশ পরিবহনের দায়ে মো. ইসা (১৯) নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহায়তা করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি। পরে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন,“প্রতিবছরের মতোই ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ জাটকা হিসেবে গণ্য হয়।” তিনি আরও জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জাটকা ধরলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!