চম্পাপুরে আওয়ামী লীগ ত্যাগ করে শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
চম্পাপুরে আওয়ামী লীগ ত্যাগ করে শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

চম্পাপুরে আওয়ামী লীগ ত্যাগ করে শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন চম্পাপুর ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী।

রোববার (২ নভেম্বর) বেলা ১১টায় এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট এবং সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাহাঙ্গীর আলম তালুকদার, বাদল তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন।

এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন,“চম্পাপুরবাসী অতীতে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছে, কিন্তু তার বিনিময়ে কিছুই পায়নি। আমরা চাই সবাই মিলে শান্তিতে ও সমঅধিকারে কলাপাড়ায় বসবাস করতে।”

তিনি নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে ছিল এবং থাকবে।

চম্পাপুর ইউনিয়নে এই যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন, যা এলাকায় নতুন রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!