কলাপাড়ার চাকামইয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদের ছাত্রদলে যোগদান | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ার চাকামইয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদের ছাত্রদলে যোগদান

কলাপাড়ার চাকামইয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদের ছাত্রদলে যোগদান

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগদান করেছেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

যোগদানকারীরা হলেন, ইসলামী ছাত্র আন্দোলনের চাকামইয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক তামিম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, মো. নেছার ও মো. ইমাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস ও জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।

এছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!