উৎসবমুখর পরিবেশে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
উৎসবমুখর পরিবেশে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

উৎসবমুখর পরিবেশে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বুধবার (৫ নভেম্বর) সকালে কলেজ অডিটরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এবিএম মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “শিক্ষা মানুষের মুক্তির চাবিকাঠি। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে আলোকিত করতে। ছাত্রছাত্রীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান খান, শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী আনিকা তাবাসসুম নোভা ও তাসনিম মেহের খুশবু।

নবীন বরণ উপলক্ষে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!