রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় রাসমেলায় আগত পূণার্থী ও পর্যটকদের জন্য সুপেয় পানি বিতরণ

কুয়াকাটায় রাসমেলায় আগত পূণার্থী ও পর্যটকদের জন্য সুপেয় পানি বিতরণ

কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটায় রাস পূজা ও রাসমেলায় আগত হাজারো পূণার্থী ও পর্যটকদের জন্য সুপেয় পানি, খাবার স্যালাইন, চকলেট ও প্যারাসিটামল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম ঢালী, কোষাধ্যক্ষ শাহজাহান মুসুল্লি, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক তাপসসহ দলীয় নেতাকর্মীরা।

মোঃ মতিউর রহমান হাওলাদার বলেন, রাস উৎসবকে ঘিরে কুয়াকাটায় দেশ-বিদেশ থেকে অনেক মানুষ আসেন। তাদের স্বাস্থ্য ও সেবার কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। পানি যেন অপচয় না হয়, সেদিকেও সবাইকে সচেতন থাকতে অনুরোধ করছি।

উল্লেখ্য, কুয়াকাটায় প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূজা ও রাসমেলা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!