ধানের শীষের জয় নিশ্চিত করে জনগণের দাবি পূরণ করা হবে-এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
ধানের শীষের জয় নিশ্চিত করে জনগণের দাবি পূরণ করা হবে-এবিএম মোশাররফ হোসেন

ধানের শীষের জয় নিশ্চিত করে জনগণের দাবি পূরণ করা হবে-এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেনঃ “আগামীতে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন জনাব তারেক রহমান। জনগণের সকল দাবি পূরণে আমরা কাজ করবো। এই পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে কলাপাড়াকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”

এ কথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত নীলগঞ্জ ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ আবারও স্বাধীনভাবে কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। জনগণই হচ্ছে শক্তি, সেই শক্তিতেই বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার ও সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোসাঃ নার্গিস আক্তার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির ঝুনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামারুজ্জামান শহীদ মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পাহলান, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা ও সাধারণ সম্পাদক মনি বেগম।

সম্মেলনে সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তহমিনা হাওলাদার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!