আমতলী থানা থেকে জ’ব্দকৃত জাটকা ইলিশ লু-ট | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
আমতলী থানা থেকে জ’ব্দকৃত জাটকা ইলিশ লু-ট

আমতলী থানা থেকে জ’ব্দকৃত জাটকা ইলিশ লু-ট

আমতলী প্রতিনিধিঃ নৌ-বাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দকৃত ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ আমতলী থানা থেকে লুট হয়েছে। প্রকাশ্যে দিবালোকে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইলিশ মাছ লুট হওয়ার ঘটনা মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন তারা। এমন আলোচিত ঘটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন জানেন না বলে তিনি দাবী করেছেন। স্থানীয়রা উপজেলা প্রশাসনের গাফলতিকে দায়ী করেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে।

জানাগেছে, গত ১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার করা নিষিদ্ধ। কিন্তু তালতলী, কলাপাড়া ও আমতলী উপজেলার অসাধু জেলেরা সরকারী নির্দেশনা উপেক্ষা করে অবাধে মাছ শিকার করছেন। জেলেদের শিকার করা জাটকা ইলিশ বৃহস্পতিবার দুপুরে চারটি পরিবহন গাড়ীতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচার করছিল। ওই মাছ নৌ-বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য বিভাগ জব্দ করে। জব্দকৃত মাছ তারা আমতলী থানায় মজুদ রাখেন। বৃহস্পতিবার বিকেলে ওই মাছ স্থানীয় ৫০ টি এতিম খানায় বিতরন করছিল। ওই মুহুর্তে বিভিন্ন রাজনৈতিক দলেন নেতাকর্মীসহ দুই শতাধিক মানুষ থানা কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করে। তারাই সমুদয় মাছ লুট করে নিয়ে যায়। প্রকাশ্যে দিবালোকে থানায় মধ্যে এভাবে মাছ লুট হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পুলিশের সামনে জাটকা ইলিশ লুট হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। রাজনৈতিক দলের লোকজন মাছ লুট করছে। উপজেলা প্রশাসন সঠিকভাবে মাছ বিতরন করলে এমন হতো না। তাদের গাফলতির কারনেই এমন ঘটনা ঘটেছে। তারা আরো বলেন, বুধবার রাতেও জাটকা ইলিশ জব্দ করা হয়েছিল। কিন্তু উপজেলা প্রশাসন পরিবহন গাড়ী ও জব্দকৃত মাছের বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি। ফলে থানায় এমন ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবসা নেয়ার দাবী জানান তারা।

উত্যক্ষদর্শী গাজী নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন বলেন, পুলিশের সামনে থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট হওয়া খুবই দুঃখজনক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এমন ঘটনা মেনে নেয়া যায় না। তিনি আরো বলেন উপজেলা প্রশাসন যদি সঠিকমত বন্ঠন করলে এমন হতো না। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার বলেন, আমি প্রশিক্ষণে আছি। জব্দকৃত ১৫০০ কেজি মাছ ৫০ টি এতিম খানায় বিতরন কালে অপরিচিতি শতাধিক লোকজন এসে মাছ লুট করে নিয়েছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, জব্দকৃত অর্ধেক মাছ সঠিকভাবে বন্ঠন করা হয়েছে। বাকী অর্ধেক মাছ মানুষ নিয়ে গেছে। আমি ঠেকানোর চেষ্টা করেও পারিনি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, বিষয়টি আমার জানা নেই। থানা একটি সুরক্ষিত জায়গা, সেখান থেকে মাছ লুট হওয়ার প্রশ্নই আসেনা। তারপরও যদি লুট হয়ে থাকে জড়িতদের বিরুদ্ধে তদশন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!