কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া উপজেলা এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকরাই জাতির দিকনির্দেশক ও মেধার কারিগর। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে কোনো জাতি টিকে থাকতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে একটি পূর্ণ সংস্কার আনা হবে-যেখানে শিক্ষকদের মর্যাদা ও অধিকার সর্বাগ্রে থাকবে। আমরা শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পুরস্কার প্রবর্তন করব, তাদের চিকিৎসা, বাসস্থান ও অবসরকালীন সুবিধা নিশ্চিত করব। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আলাদা তহবিল গঠন করা হবে। শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে, কারণ তাদের হাতেই ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে ওঠে।”

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

সভা সঞ্চালনা করেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল এমরান হারুন, এবং নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক আবু তালেব ইভান।

মতবিনিময় সভায় কলাপাড়ার এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!