আমতলীতে ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা কর্মবিরতিতে | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
আমতলীতে ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা কর্মবিরতিতে

আমতলীতে ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা কর্মবিরতিতে

আমতলী প্রতিনিধিঃ দ্বিতীয় দিন সোমবারও আমতলী উপজেলার ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বিপাকে পরছে বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থীরা। তারা বিদ্যালয় এসে ফিরে যাচ্ছে। দ্রুত তাদের দাবী মেনে নিয়ে শিক্ষকদের শ্রেনী কক্ষে ফিরিয়ে নেয়ার দাবী অভিভাবক ও শিক্ষার্থীদের।

জানাগেছে, দশম গ্রেডসহ তিনদফা দাবীতে গত শনিবার থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসুচী পালন করছেন। ওইদিন বিকেলে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ নির্যাতন চালায়। এতে ফুসে উঠে শিক্ষক সমাজ। তিনদফা দাবী বাস্তবায়ন ও পুলিশের শাস্তি দাবীতে ওই দিনই কর্মবিরতির ঘোষনা দেয় শিক্ষক নেতারা। গত রবিবার থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। দ্বিতীয় দিন সোমবারও কোন বিদ্যালয়ে পাঠদান হয়নি। শিক্ষকরা বিদ্যালয় এসে কর্মবিরতি পালন করছেন। এতে বিপাকে পরেছে উপজেলার ১৫২ টি বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থী। তারা বিদ্যালয় এসে ফিরে যাচ্ছে। আবার কেউ বিদ্যালয়ে দুষ্টমি করছে। ফলে অভিভাবরা সন্তানদের লেখাপড়া নিয়ে দুশ্চিতায় পরেছেন।

চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভির, জিনিয়া ও আব্দুল্লাহ জানান, বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাই তারা ক্লাস নিচ্ছেন না। ক্লাস না নেয়ায় আমরা বাড়ী ফিরে যাচ্ছি।

অভিভাবক নুর জামাল ও মিরাজ বলেন, বছরের শেষ মুহুর্তে ক্লাস না হওয়ায় লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এতে সন্তানদের লেখাপড়া নিয়ে আমরা দুশ্চিতায় আছি। সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবী মেনে নেয়া দাবী জানান তারা।

চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, চাকুরীর বয়স ২৫ বছর। এখনও সহকারী শিক্ষক পদে ১৩ তম গ্রেডে কর্মরত আছি। উচ্চতর গ্রেড ও পদোন্নতি বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সরকার দাবী মেনে নিলেই আমরা শ্রেনী কার্যক্রম ফিরে যাব।

আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি একেএম জিল্লুর রহমান বলেন, শিক্ষকরাতো শ্রেনী কার্যক্রমে ফিরে যেতে যায় কিন্তু সরকারতো দাবী মানছেন না। সরকার দাবী মেনে প্রজ্ঞাপন দিলেই শিক্ষকরা শ্রেনী কার্যক্রমে ফিরে যাবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!