কলাপাড়ায় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সচেতনতায় নীলগঞ্জে ওয়ার্ল্ড কনসার্নের ওয়াশ সভা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
কলাপাড়ায় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সচেতনতায় নীলগঞ্জে ওয়ার্ল্ড কনসার্নের ওয়াশ সভা

কলাপাড়ায় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সচেতনতায় নীলগঞ্জে ওয়ার্ল্ড কনসার্নের ওয়াশ সভা

আপন নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের “থ্রাইভ (THRIVE)” প্রকল্পের উদ্যোগে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ১৭০ ঘর আবাসনে “ওয়াশ দল গঠন, আচরণ পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই “ওয়াশ দল গঠন, আচরণ পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা” অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারীদের পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সঠিক ব্যবহার, স্বাস্থ্যবিধি রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আচরণগত পরিবর্তনের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূরর্মূ। এছাড়া স্থানীয় ওয়াশ দল, লক্ষিত জনগোষ্ঠীর সদস্য ও সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচকবৃন্দ বলেন, “পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি ব্যবহার শুধু রোগ প্রতিরোধেই সাহায্য করে না, বরং এটি একটি সুস্থ, সচেতন ও টেকসই সমাজ গঠনের মূলভিত্তি।”

সভায় অংশগ্রহণকারীরা ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানটি ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের “থ্রাইভ (THRIVE)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়, যেখানে অর্থায়ন সহযোগী হিসেবে ছিল সিডার ফান্ড (CEDAR FUND) ও ইন্টারঅ্যাক্ট (INTERACT)।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও স্থানীয় জনগণের অংশগ্রহণে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক আরও প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে, যাতে সমাজে টেকসই স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!