কলাপাড়ায় পৃথক দুই ঘটনায় পানিতে ডু’বে দুই শিশুর করুণ মৃ-ত্যু | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় পৃথক দুই ঘটনায় পানিতে ডু’বে দুই শিশুর করুণ মৃ-ত্যু

কলাপাড়ায় পৃথক দুই ঘটনায় পানিতে ডু’বে দুই শিশুর করুণ মৃ-ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় খেলার ছলে পানিতে পড়ে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-বালিয়াতলী ইউনিয়নে ২ বছরের তাইয়্যেবা এবং চাকামইয়া ইউনিয়নে ৭ বছরের তাসমিয়া।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিজ বাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায় শিশু তাইয়্যেবা। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তাইয়্যেবা ওই গ্রামের নূর হোসেন তালুকদারের কন্যা।

অপরদিকে, একইদিন বেলা ১১টার দিকে চাকামইয়া ইউনিয়নের নিশানবড়িয়া গ্রামে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা যায় ৭ বছরের তাসমিয়া। তার বাবা রুহুল আমিন আকনের সামনে গোসল শেষে দাঁড়িয়ে ছিল তাসমিয়া। পরে তাকে পোশাক পরতে ঘরে যেতে বলে অন্য কাজে মনোযোগী হন তিনি। এক ঘণ্টা পর মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাসমিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের সেবক পলাশ জানান, স্বজনরা দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। উভয়েই পানিতে ডুবে মারা গেছে।

এ ঘটনায় দুটি পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!