কলাপাড়ায় লোহার সেতু বিধ্বস্ত; ১১ গ্রামের মানুষ দূর্ভোগে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কলাপাড়ায় লোহার সেতু বিধ্বস্ত; ১১ গ্রামের মানুষ দূর্ভোগে

কলাপাড়ায় লোহার সেতু বিধ্বস্ত; ১১ গ্রামের মানুষ দূর্ভোগে

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত লোহার সেতুটি বিধ্বস্ত হয়েছে। ফলে দুই পাড়ের অন্তত ১১ গ্রামের মানুষ চরম দূর্ভোগে পড়েছে। এ সময় রাসেল, আসাদুল্লাহ ও ইয়ামিন নামে তিনজন আহত হয়েছে।
গামইরতলা গ্রামের বাসিন্দা আলমগীর মিয়া জানান, এ লোহার সেতুটি পেরিয়ে নীলগঞ্জের সবজিচাষীরাসহ মজিদপুর, কুমিরমারা, বাইনতলা, এলেমপুর, পূর্বসোনাতলা, ফরিদগঞ্জ, গামইরতলা, গুটাবাছা, নেয়ামতপুর, ইসলামপুর ও নাওভাঙ্গা গ্রামের মানুষ চলাচল করত। তা ছাড়া গামইরতলা বিদ্যালয়ের ৬০ ভাগ শিশু এই সেতু পার হয়ে বিদ্যালয়ে যায়। হঠাৎ করে সে সেতুটি বিধ্বস্ত হয়েছে।
সেতু বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন ঘটনাস্থল পরিদর্শন করেন।স্থানীয়রা জানান, ১৯৯৮-৯৯ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সেতুটি নির্মাণ করে। তখনই নি¤œমানের স্লাব ও লোহার কাঠামো খারাপ দেয়ার অভিযোগ উঠেছিল। এখন দূর্ভোগ লাঘবে গ্রামের মানুষ দ্রুত একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মহর আলী বলেন, ‘খবর পেয়ে বিধ্বস্ত সেতু দেখে এসেছি। আমরা দ্রুত ওইখানে নতুন করে একটি সেতু নির্মাণ করার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো। আপাতত স্থানীয়দের নৌকায় চড়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত যাতে সেতুটি নির্মিত হয়, সে পদক্ষেপ নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!