আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ’হ’ত-১২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ’হ’ত-১২

আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সং-ঘ’র্ষে আ’হ’ত-১২

আমতলী প্রতিনিধিঃ গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে মোশাররফ হাওলাদার ও জসিম গাজীর দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।আহত ১০ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে।

জানাগেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মোশাররফ হাওলাদার ও জসিম গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে ওই জমির ঘাস খাওয়াতে জসিম গাজীর লোকজন গরু বাঁধে। এতে মোশাররফ হাওলাদারের লোকজন বাঁধা দেয় এমন অভিযোগ জসিম গাজীর। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে দুই পক্ষের ১২ জন আহত হয়। আহত মোশাররফ হাওলাদার (৫৮), মেহেদী হাসান (২৮), রাহাত (২৭), জসিম গাজী (৩৯), মজনু গাজী (৩৬), মনির গাজী (৪৫), জহির গাজী (৪০), মন্নান গাজী (৬৫), স্বাধীন গাজী (২৫) ও আবু সাইদকে (১২) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত জসিম গাজী ও মজনু গাজীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত জসিম গাজী বলেন, আমার জমির ঘাসে গরু বাধি। মোশাররফ হাওলাদার ও তার লোকজন এতে বাঁধা দেয়। এক পর্যায় তারা আমার লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এতে আমার সাতজন আহত হয়েছে।

আহত মোশাররফ হাওলাদার বলেন, ঘাস খাওয়াতে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় জসিম গাজীর লোকজন আমার লোকজনকে পিটিয়ে আহত হয়েছে। এতে আমার পাঁচজন আহত হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!