জাল কাগজপত্রে খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা ; কুয়াকাটার রেস্তরা ব্যবসায়ী গ্রে’ফ’তা’র | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
জাল কাগজপত্রে খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা ; কুয়াকাটার রেস্তরা ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

জাল কাগজপত্রে খাস জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা ; কুয়াকাটার রেস্তরা ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায ভুয়া দলিলের মাধ্যমে কুয়াকাটার দুই একর খাস জমির নামজারি করাতে গিয়ে গ্রেফতার হলেন কুয়াকাটা পৌরসভার নবীনপুর মহল্লার আলমগীর হাওলাদার (৪৫)। তাকে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া ভূমি অফিস থেকে পাকড়াও করে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে একটি মামলা দাখিল করেছেন। আলমগীর হাওলাদার বর্তমানে থানা হাজতে রয়েছে। স্থানীয়রা জানান ওই জমির মূল্য অন্তত ৩০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২০ সালের পহেলা অক্টোবরের নির্দেশনায় আশ্রয়ন-২ প্রকল্পের স্মারকে মুজিববর্ষের ২ শতক খাস জমি বন্দোবস্ত দেওয়ার কাগজপত্রের রেফারেন্সে এ ভুয়া কাগজপত্র তৈরি করা হয়। আলমগীর হোসেন কুয়াকাটার একজন প্রভাবশালী রেস্তরা মালিক।

মামলার বিবরনে বলা হয়েছে, আসামি আলমগীর হাওলাদার ২২১৬/২০২৫-২৬ নামজারি কেসে একটি আবেদন করেন। যেখানে কুয়াকাটা মৌজার এক নং খাস খতিয়ানের ২১০৪, ২১০৫ ও ২১১১ দাগের দুই একর জমি জালিযাতির মাধ্যমে দলিল তৈরি করে নামজারি করাতে আসেন। বিষয়টি সহকারী কমিনার (ভূমি) ইয়াসীন সাদেককের দৃষ্টিগোচর হলে তিনি তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেন। ওই জমি প্রাপ্তির যে কেস দেখানে হয়েছে (২৮ খে/৮৭-৮৮) তার কোন অস্তিত্ব এই অফিসে নেই। ধৃত আলমগীর হোসেন কুয়াকাটার নবীনপুরের মৃত আব্দুল খালেকের ছেলে। ইতোপূর্বে ওই কেসের সৃজিত দলিলপত্র দুর্নীতি দমন কমিশন দুদক জব্দ করেছে।

সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসীন সাদেক আরো জানান, এই ব্যক্তি ভূমি জালিয়াত চক্রের হোতা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, আলমগীর হাওলাদরের বিরুদ্ধে মামলা হচ্ছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!