জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে- হাসান মামুন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে- হাসান মামুন

জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে- হাসান মামুন

সঞ্জিব দাস, গলাচিপাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেছেন, ‘পটুয়াখালী-৩ আসনসহ বরিশাল বিভাগে এখনও বিএনপির জোটের পাঁচটি আসন অমিমাংসিত রয়েছে। পাঁচটি আসনেই দিনের পর দিন জামাতের পাল্লা ভারি হচ্ছে।গণঅধিকারের নামে বিএনপির প্রতিটি ইউনিয়নে কর্মীদের উপর হামলা, মারামারি, জখম, পাল্টা জখম শুরু হয়েছে।’ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা কলেজ মাঠে বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিত বিএনপি’র এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসান মামুন।

হাসান মামুন বলেন, ‘পক্ষান্তরে এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদেরকে, নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছেন ২০০১ এবং ২০০৮ সালে এখানে নির্বাচনে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিমিটির প্রধান ছিলাম। এখানে যদি বিএনপির কোন প্রার্থী না থাকে তাহলে গণঅধিকারের চেয়ে আমার অধিকার বেশি।’ তিনি আরও বলেন, ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আসনে জোটের প্রার্থী এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

ইতিমধ্যে দলের ভিতরে টাকা দিয়ে মনোনয়ন কেনার পায়তারা চালাচ্ছে। নির্বচনী প্রচারণায় দেখছি একটি গ্রুপ সামনে বিএনপি, পিছনে কিন্তু গণঅধিকার। আমাদের সাবধান থাকতে হবে।এখানে কোন ভাড়াটিয়া আমরা মেনে নেবনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নের বিষয়ে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো।’ আমখোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহ আলম (মাস্টার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।

জনসভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, মো. হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।

এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ এ জনসভায় উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!