কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপন নিউজ ডেস্কঃ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় শনিবার সকালে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রো ফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মীর সোহেল, স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান,শাখা ব্যবস্থাপক এম এ হান্নান, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবু দাউদ, SELP অফিসার রিপন দাশ,

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!