কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১, ২ ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির মৃধার সঞ্চালনায় এবং আহ্বায়ক সোহানুর রহমান সুমনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মো. রুহুল আমিন (অভি)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী, সদস্য জাহিদুল ইসলাম জাহিদ সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে প্রত্যেক ওয়ার্ড ও মহল্লার নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে ১, ২ ও ৬নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিগুলো হলো-১নং ওয়ার্ড সভাপতি মোঃ মুছা সরদার, সাধারণ সম্পাদক শামিম হাওলাদার, ২নং ওয়ার্ড সভাপতি এয়াকুব গাজী, সাধারণ সম্পাদক আল মামুন, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ মামুন হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার।

সভা শেষে সকল নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!