কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন র‍্যালি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন র‍্যালি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন র‍্যালি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। স্থানীয় দুটি সংগঠন একতা গ্রাম উন্নয়ন সংগঠন ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠন এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর সার্বিক সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য “আমার দিন, আমার অধিকার” সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুস্থ বিকাশে পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপস্থিত ছিলেন, ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত, মাঠ সংগঠক সুফল বিশ্বাস, টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হাওলাদার, একতা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ মঞ্জু প্যাদা,উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আবু ছলে হাওলাদার প্রমুখ।

দিনব্যাপী আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সরব উপস্থিতি অনুষ্ঠানে এনে দেয় বিশেষ প্রাণচাঞ্চল্য।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!