কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন কমিটি গঠন | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন কমিটি গঠন

কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নতুন কমিটি গঠন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে আয়োজন করা এ সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটি সভাপতি মো. নকিব উদ্দিন, প্রভাষক, কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, সহ-সভাপতি: মো. নূরুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল বাসার, সিনিয়র সহকারী শিক্ষক, লালুয়া এস কে জে বি মাধ্যমিক বিদ্যালয়, ক্যাশিয়ার আবদুর রহমান জাফর, সদস্য: মো. মিজানুর রহমান, সদস্য রমা রায়।

সভায় প্রধান অতিথি ছিলেন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) কেন্দ্রীয় কমিটির ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ঘ অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সী, উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, এবং সংগঠনের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী নবনির্বাচিত পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভায় ১০৩ জন সদস্যের মধ্যে লটারির মাধ্যমে উপহার প্রদান এবং সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে মেধাবৃত্তি বিতরণ করা হয়।

নতুন কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!