কলাপাড়ায় ছাত্রদলের ঐক্যের বার্তা; ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে ছাত্রদল | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় ছাত্রদলের ঐক্যের বার্তা; ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে ছাত্রদল

কলাপাড়ায় ছাত্রদলের ঐক্যের বার্তা; ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে ছাত্রদল

আপন নিউজ ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ছাত্রদলের করণীয় বিষয়ে কলাপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল।

সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম।

সঞ্চালনায় সহায়তা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব সিকদার জুয়েল ইকবাল এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ বেলাল হোসাইন।

সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!