রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা

কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পাহলান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী, শহিদুল ইসলাম মাষ্টার, সদস্য আসলাম হাওলাদার, টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজ শরীফ, উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মনিরুল ইসলাম মনির মৃধা।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে নিবার্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!