বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩
নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা

নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা

আপন নিউজ ডেস্কঃ নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির শূন্য হওয়া অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৩৬ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পটুয়াখালীর কলাপাড়ার মেরী জোবাইদা। সে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী এরশাদ উল্লাহ ভুঁইয়ার মেয়ে। এ বিষয়টি সারাদেশে আলোচিত রয়েছে। কলাপাড়ায় রয়েছে আলাদা আলাপচারিতা। সুখ্যাতি ছড়াচ্ছে সর্বত্র।

গত শুক্রবার (২৮ নভেম্বর) এস্টোরিয়ায় তার প্রার্থীতায় আনুষ্ঠানিক সমর্থন দেন স্টেট সিনেটর জন লু। এতে তার বিজয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। জন লু বলেছেন, “নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ রক্ষায় জোবাইদার মতো একজনের প্রয়োজন।” তিনি ভোটারদের জোবাইদাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ডিস্ট্রিক্ট–৩৬ আলোচিত, কারণ এখানকার অ্যাসেম্বলিম্যান ছিলেন সদ্য নির্বাচিত মেয়র জোরান মামদানি। ফলে তার উত্তরসূরি নিয়ে উৎসাহ বেশি। মেরী জোবাইদা এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি অভিবাসী ও বাংলাদেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ২০০১ সালে আমেরিকায় আসা জোবাইদা কমিউনিটি হেলথ, পাবলিক স্কুলসহ বিভিন্ন বিষয়ে কাজ করে মূলধারার রাজনীতিতে পরিচিতি পেয়েছেন। তিনি ভোটারদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি মেরী জোবাইদা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন।

তিনি আশ্বাস দেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নাগরিকদের সমস্যা সমাধানে সক্রিয় থাকবেন। এই রাজনীতিবিদ কমিউনিটি হেলথ আউটরিচ ও পাবলিক স্কুল ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে কলাপাড়া উপজেলার সর্বত্র জোবাইদার সাফল্যের খবরটি সর্বত্র ইতিবাচক আলোচনায় পরিণত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!