কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার

কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় মোঃ ফরিদ তালুকদার (২৮) নামের এক কৃষকের আড়াই কড়ি জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা স্প্রে দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়ি জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। বৃহস্পতিবার সকালে তিনি জমির পরিচর্যা করতে গেলে দেখতে পান-অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাঁর ক্ষেতের মধ্যে প্রবেশ করে চারার ওপর ক্ষতিকর রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। এতে মুহূর্তেই চারাগাছগুলো শুকিয়ে যেতে শুরু করে।

ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ তালুকদার জানান, আড়াই কড়ি জমি লিজ নিয়ে এবং প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষ শুরু করেছিলেন। কিন্তু স্প্রে দিয়ে চারা নষ্ট করে দেওয়ায় তার পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে।

তিনি বলেন, “আমি ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকিয়ে মরে গেছে। বুঝতে পারলাম কেউ স্প্রে মেরে নষ্ট করেছে। এখন আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। কীভাবে ঋণ শোধ করবো জানি না।”

স্থানীয়রা মনে করছেন, পূর্বশত্রুতার জেরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!