করোনা সংক্রমন এড়াতে এবার গলাচিপা লকডাউন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
করোনা সংক্রমন এড়াতে এবার গলাচিপা লকডাউন

করোনা সংক্রমন এড়াতে এবার গলাচিপা লকডাউন

পটুয়াখালী:

মরনঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝূঁকি এড়াতে
এবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে। জনগণকে জরুরী প্রয়োজন ছাড়া নিজ নিজ বাসগৃহে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলামের বরাত দিয়ে শহরে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সৃষ্ট মহামারির ঝূঁকি মোকাবেলায় এ উপজেলার জনগণকে নিজ নিজ বাসগৃহে অবস্থান করার নির্দেশ প্রদান করা হল। জরুরী প্রয়োজন ব্যতীত বাড়ীর বাইরে বের হওয়া যাবে না। এতে আরও বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং ঔষধের দোকান ব্যতিত অন্যকোন দোকান পাট খোলা রাখা যাবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!