কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় মৎস্য সম্পদ উন্নয়নে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের উদ্যোগে উপজেলা মৎস্য অধিদপ্তরের সঙ্গে একটি বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ–এর সহযোগিতায় ফিশনেট প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলাপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলে নিবন্ধন, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন এবং সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা।

সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা বলেন, জেলেদের হালনাগাদ তালিকা গত বছর প্রস্তুত করা হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি। নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি যেসব জেলে এখনো নিবন্ধনের আওতায় আসেননি, তাদের আবেদনও নির্বাচন পরবর্তী সময়ে গ্রহণ করা হবে বলে তিনি জানান।

উপজেলা সমবায় অফিসার মোঃ আব্বাস আলী মৎস্যজীবী সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শুধুমাত্র মৎস্যজীবী কার্ডধারীরাই সমবায় সমিতি গঠন করতে পারবেন। সমিতির সাধারণ সদস্যের ন্যূনতম বয়স ১৮ বছর এবং কমিটির সদস্যের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। অন্তত ২০ জন সদস্য নিয়ে সমিতি গঠন করতে হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যানের প্রত্যয়ন প্রয়োজন হবে।

সভায় পটগানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন, নির্বাচনী তফসিল ঘোষিত থাকায় জনসমাগমের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তাই বড় পরিসরে কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তিনি নির্বাচন শেষে এ ধরনের কার্যক্রম গ্রহণ করাই অধিক উপযোগী হবে বলে মত দেন।

সভায় ফিশনেট প্রকল্প ও উত্তরণ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শাহাজাহান (টেকনিক্যাল অফিসার, লাইভলিহুড), আবু এমরান (এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া)। এছাড়াও মৎস্যজীবী নেটওয়ার্ক ও ফেডারেশনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেসি অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!