রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া থানার এএসআই মো. রাসেল খান জেলার বেস্ট পারফর্মার নির্বাচিত

কলাপাড়া থানার এএসআই মো. রাসেল খান জেলার বেস্ট পারফর্মার নির্বাচিত

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া থানার এএসআই মো. রাসেল খান নভেম্বর ২০২৫ ইং মাসে পটুয়াখালী জেলার বেস্ট পারফর্মার (শ্রেষ্ঠ) এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

সভায় জেলা পুলিশের সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বের ভিত্তিতে মূল্যায়ন শেষে এএসআই মো. রাসেল খানকে বেস্ট পারফর্মার হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

এ সময় কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে এই অর্জনকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পুলিশ কর্মকর্তারা।

এ সময় এএসআই মো. রাসেল খান বলেন,“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও উদ্যমী করে তুলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং সহকর্মীদের সহযোগিতায় ভবিষ্যতেও জনসেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যেতে চাই।”

এ অর্জনে কলাপাড়া থানার পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!