৩৫ বছরের চাকরি জীবন শেষে স্কুলের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
৩৫ বছরের চাকরি জীবন শেষে স্কুলের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা

৩৫ বছরের চাকরি জীবন শেষে স্কুলের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা

আপন নিউজ ডেস্কঃ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজী (৫৯) তার দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তিনি ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চাকরি জীবন শেষ করেন।

আব্দুল মন্নান ফরাজীর বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের জনক।

তার দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ীদের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সুমন চন্দ্র রায়, সুভাষচন্দ্র বিশ্বাস, গিয়াস উদ্দিন, মিলেনেন্দু ও নুরুল হক। এছাড়াও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ সুলতান গাজী, মোঃ মিঠু মৃধা, রফিক মৃধা, মোঃ ফারুক মোল্লা এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আব্দুল মন্নান ফরাজী দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবন বিদ্যালয় পরিবারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও শান্তিময় অবসর জীবনের জন্য দোয়া কামনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!