কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ধানগালী মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।

চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাক হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার, সদস্য শামীম মৃধা, ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম আনোয়ার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কোয়েল মোল্লা, মহিলা দলের সভানেত্রী রাশিদা বেগম ও সাধারণ সম্পাদক খুকি বেগম।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন কে বিজয়ের করা অঙ্গীকার করেন।

এ সময় ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!