আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন; সভাপতি পরিতোষ, সম্পাদক কাওসার | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন; সভাপতি পরিতোষ, সম্পাদক কাওসার

আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন; সভাপতি পরিতোষ, সম্পাদক কাওসার

আমতলী প্রতিনিধিঃ আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। পরিতোষ কর্মকার সভাপতি ও এইচএম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানাগেছে, আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচন শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে সভাপতি পদে পরিতোষ কর্মকার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ জয়নুল আবেদীন। সাধারণ সম্পাদক পদে এইচএম কাওসার মাদবর বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ ফখরুদ্দিন তহসিন।সহ-সভাপতি ইকবাল তালুকদার, সহ-সভাপতি মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ জসিম উদ্দিন সিকদার। এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার এসআই কমল চন্দ্র দে, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড.নুহু-উল আলম নবীন, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাশির ও বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সুমন রশিদ প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পরিতোষ কর্মকার, মোঃ জয়নুল আবেদীন ও মোঃ হোসাইন আলী কাজী, এইচএম কাওসার মাদবার ও ফখরুদ্দিন তহসিন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!