খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় পৌর মহিলা দলের দোয়া ও মোনাজাত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় পৌর মহিলা দলের দোয়া ও মোনাজাত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় পৌর মহিলা দলের দোয়া ও মোনাজাত

আপন নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় পৌর মহিলা দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কলাপাড়া পৌর বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা শাম্মী ফ্লোরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদক মোসাঃ নার্গিস বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মনি বেগম, সাংগঠনিক সম্পাদক লাইজু আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!