পটুয়াখালী–৪ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
পটুয়াখালী–৪ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী–৪ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান কলাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার কাউছার হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, মিঠাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, অ্যাডভোকেট নুরু হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কলাপাড়া উপজেলা আমীর মুহাম্মদ আব্দুল কাইউমও মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কলাপাড়া উপজেলা নায়েবে আমীর আব্দুল খালেক ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা মসজিদুল আলম, রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, কুয়াকাটা পৌরসভার সাবেক আমীর মাওলানা মাইনুল ইসলাম মান্নান, এডভোকেট মহিউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও পটুয়াখালী–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন-এর পক্ষে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার কাউছার হামিদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং পটুয়াখালী–৪ আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!