শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত-৮

আমতলীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত-৮

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের নারিকেল গাছের পাতা কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে।
জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের আবুল বাশার ও তার প্রতিবেশী জয়নাল আবেদীনের সাথে একটি নারিকেল গাছের পাতা কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দু’পক্ষের ৮ জন আহত হয়। গুরুতর আহত মেহেদী হাসান (২২), মহিউদ্দিন (১০), মাহামুদ (১৯) চম্পা বেগম (৩৬) ও মিরাজ গাজীকে (২২) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত জয়নুল আবেদীন, হালেমা বেগম ও আবুল বাশারকে স্থানীয়ভাবে চিকিৎসা  দেয়া হয়।
আহত মেহেদী হাসান বলেন, আমার বাবার জমির নারিকেল গাছের পাতা কেটে নিয়ে যাচ্ছিল প্রতিবেশী আবুল বাশার। এতে বাঁধা দিলে আমার মা, বাবা ও তিন ভাইকে মারধর করেছে।
আহত মিরাজ গাজী মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার দলিল সূত্রে জমির নারিকেল গাছের পাতা করতে গেলে আমাকে ও আমার মাকে বেধরক মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার মোঃ ইমদাদুল হক চেীধুরী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
বরগুনা সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!