গলাচিপা অঞ্চলের নদীতে নাব্যতা সংকট, নৌ চলাচল ব্যাহত | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
গলাচিপা অঞ্চলের নদীতে নাব্যতা সংকট, নৌ চলাচল ব্যাহত

গলাচিপা অঞ্চলের নদীতে নাব্যতা সংকট, নৌ চলাচল ব্যাহত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার নদী ও খালগুলিতে ডুবোচরের কারণে নাব্যতা কমে যাওয়ায় নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুকনো মৌসুমে নদীজুড়ে ডুবোচরের উপস্থিতি নৌযান আটকে দিচ্ছে এবং নৌযানগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও অর্থের অপচয় ঘটাচ্ছে। মেসার্স অমি শিপিং-এর এমভি নবনীতা লঞ্চের মাস্টার মো. সাহেদ সরদার জানান, আগুনমুখা, চরপাঙ্গাসিয়া, মাঝের চর ও রাঙ্গাবালীর চরনজির এলাকায় নাব্যতা সংকট বেশি। শুকনা মৌসুমে লঞ্চগুলোকে রাত ১০টায় পল্টুন থেকে এক দেড় কিলোমিটার দূরে রাখার পরই নিরাপদভাবে যাত্রা শুরু করা সম্ভব হয়। এমএল তোয়হোম-২ লঞ্চের স্টাফ মোহাম্মাদ ইমাম বলেন, নদীর স্রোত নিয়ন্ত্রণ ও সঠিক ড্রেজিং না হলে সমস্যা কাটানো যাবে না। স্থানীয়রা জানান, রামনাবাদ চ্যানল, আগুনমুখা নদীর মোহনা ও চর কাজল এলাকায় নাব্যতা সংকট তীব্র আকার নিয়েছে। ছোট-বড় লঞ্চ ও ট্রলার প্রায়শই আটকে গিয়ে যাত্রী ও মালামালের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নাব্যতা সঙ্কট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পটুয়াখালী জেলা নৌবন্দরের সহকারী পরিচালক মো. শাহরিয়ার জানান, শুকনা মৌসুমে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। গলাচিপা লঞ্চঘাটসহ সমস্যাযুক্ত জায়গাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বড় ড্রেজিংয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।ঔ

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!