বরগুনা-১ আসন একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
বরগুনা-১ আসন একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরগুনা-১ আসন একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আমতলী প্রতিনিধিঃ ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নি অফিসার মিস্ তাছলিমা আক্তার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছেন।

জানাগেছে, ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রার্থী মোঃ মহিবুল্লাহ, খেলাফত মজলিস প্রার্থী মোঃ জাহাঙ্গির হোসাইন, জাতীয় পার্টি-জেসি প্রার্থী মোঃ জামাল হোসাইন ও আমতলী উপজেলা থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা বিএপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছয় প্রার্থীর মধ্যে ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটার তালিকা সঠিক না থাকায় মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা মিস্ তাছলিমা আক্তার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে। বরগুনা-১ আসনে ৫ লক্ষ ৫৭ হাজার ৮৭৪ জন ভোটার। আগামী ১২ ফেব্রæয়ারী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান তার মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা স্বীকার করে বলেন, অমি ঋণ খেলাপি ছিলাম,ওই ঋণ পরিশোধ করেছি। কিন্তু সঠিক সময়ে ঋণ খেলাপির তালিকা থেকে আমার নাম বাদ দেয়া হয়নি। ফলে আমি ঋণ খেলাপি তালিকায় রয়ে গেছি। আমি আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব।

বরগুনা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মিস্ তাছলিমা আক্তার বলেন, ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানের মনোনয়নরপত্র বাতিল করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!