কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে যোগদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁ’দা’বা’জি; আ’ট’ক মিরাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ কলাপাড়া পৌর শহরে গাঁ’জা সেবনে ৩ জনের কা’রাদণ্ড কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ কলাপাড়া ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩
কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে যোগদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে যোগদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে যোগদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের সফিজ উদ্দিন বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ চম্পাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান ফকু তালুকদার ও সকল মরহুমের রুহের মাগফিরাত এবং তাঁদের পরিবারবর্গের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদ মাতুব্বর ও মো. বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক খন্দকার অ্যাডভোকেট নাসির উদ্দিন ও মো. সেলিম সিকদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!