আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র | আপন নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে ছাত্রলীগ নেতাদের দ’খ’লে’র চেষ্টা; নীবর পুলিশ কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার আমতলীতে সাংবাদিক পরিচয়ে চাঁ’দা’বা’জি; আ’ট’ক মিরাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ কলাপাড়া পৌর শহরে গাঁ’জা সেবনে ৩ জনের কা’রাদণ্ড কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার কুয়াকাটায় ই’য়া’বা সেবনে বা’ধা দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে হা’তু’ড়িপে’টা রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ কলাপাড়া ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩
আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র

আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের চাচাতো ভাই ফরিদ সিকদারকে রক্ষা করতে এসে জহিরুল সিকদার আরেক চাচাতো ভাই মুনসুর সিকদারের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে। পুলিশ ঘাতক মুনসুর সিকদারকে গ্রেফতার করেছ।

জানাগেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের আপন দুই ভাই ফরিদ সিকদারের সঙ্গে মুনসুর সিকদারের ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার বেলা ১১টার দিকে ফরিদ সিকদার ওই জমি চাষাবাদ করতে যায়। খবর পেয়ে মুনসুর সিকদার একটি ছুরি নিয়ে তাকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে পালানোর সময় মুনসুর তাকে লক্ষ করে ছুরি নিক্ষেপ করে। ওই ছুরি গিয়ে তার পায়ে পরে। তার ডাকচিৎকারে চাচাতো ভাই জহিরুল সিকদার ছুটে আসে। এ সময় ঘাতক মুনসুর সিকদারকে তিনি নিবৃত করতে চেষ্টা করে। এক পর্যায়ে ঘাতক মুনসুর তার পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রাশেদ মাহমুদ রোকনুজ্জান তাকে মৃত্যু ঘোষনা করেছেন। খবর পেয়ে আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মুনসুর সিকদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পুলিশ এ সময় ঘাতক মুনসুরের স্ত্রী শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সজিব সিকদার বলেন, মুনসুর সিকদারের ছেলে জাকির সিকদার জমিজমা নিয়ে বংশের সকলের সাথেই ঝামেলা তৈরি করে আসছে। তার নির্দেশেই ১০ শতাংশ জমির বিরোধে আমার বাবা ফরিদ সিকদারকে ছুরিকাঘাত করতে যায়। আমার বাবাকে রক্ষায় চাচা জহিরুল সিকদার এগিয়ে আসলে তাকে ছুরিকাঘাতে হত্যা কররেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, নিহত জহিরুল সিকদারকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, ঘাতক মুনসুর সিকদারকে গ্রেফতার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!