কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র

কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র

আপন নিউজ ডেস্কঃ কলাপাড় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও লালুয়ার হাসনাপাড়া গ্রামের রুবেল খান (৪১) কে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার উভয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে ফোরকান মুন্সীকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন হাওয়া বেগম সোমবার (১২ জানুয়ারি) কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফোরকান মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

মামলায় বলা হয়েছে, ৮ জানুয়ারি রাত নয় টার পর থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিনদিন পর রবিবার (১১ জানুয়ারি) দুপুরে মধুখালী লেকের পাড়ে কাঁদা মাটিচাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে বাড়ি সংলগ্ন মধুখালী লেকের পাড়ে স্থানীয় লোকজন নতুন মাটির স্তুপ দেখতে পায়। এরপরে মাটি খুড়ে চাপা দেওয়া মৃতদেহ দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত ফেরদৌস ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে।

তবে স্থানীয় দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের সঙ্গে নিহত ফেরদৌস মুন্সীর বিরোধ রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিস্তারিত না বললেও মামলায় যথেষ্ট অগ্রগতি রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এ ঘটনাটি মধুখালী গ্রামসহ গোটা উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!