রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু

কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহ পর আহত বাবারও মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের উমেদপুর এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের চাপায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ শাহজালাল হাওলাদার (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা হায়দার আলী হাওলাদার (৮০) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হাওলাদার তাঁর বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়।

আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হায়দার আলী হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!