কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার

কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় মো. ওমর ফারুক (২৩) নামে রাজমিস্ত্রি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর নাচনাপাড়া নূর মোহাম্মদ প্যাদা বাড়ির একটি ভাড়াটিয়া রুমে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক আমতলী উপজেলার সেকেন্দারখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ প্যাদা বাড়ির ভাড়াটিয়া রুমে একাই অবস্থান করছিলেন ওমর ফারুক। এ সময় তিনি কাপড়ের ওড়না দিয়ে রুমের ভেতরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তার মা খাদিজা বেগম, যিনি স্থানীয় একটি মেডিসিন ক্লিনিকে আয়া হিসেবে কর্মরত, বাসায় ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে নামিয়ে ফেলে।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওমর ফারুককে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!