ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কী? প্রশ্ন বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থীর – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কী? প্রশ্ন বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থীর

ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কী? প্রশ্ন বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থীর

আমতলী প্রতিনিধিঃ সারা জীবন শুনেছি, আমাকে ভোট দেন, আমি উন্নয়ন ও নিরাপত্তা দেব, আর এখন শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? যে বলেছে সে নিজে জান্নাতে যাবে কিনা? তারা কি ইসলাম কায়েম করতে চায়? চাওড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় শনিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা। তিনি আরো বলেন, একজন পীরকে নিয়ে পোলাপাল মিছিল দিচ্ছে আমার ভাই, তোমার ভাই, অলি ভাই, অলি ভাই। তার নাম নিয়ে পোলাপান ব্যঙ্গ করছেন। এমন ব্যঙ্গ করলে তার মান ইজ্জত কোথায় থাকে? তিনি পীর, আল্লাহ. রাসুলের কথা বলবেন কিন্তু তিনি আসছেন নির্বাচন করতে। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে বরগুনা জেলার সকল উন্নয়ন করা হবে। ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

তালুকদার বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম পান্না আকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব ও সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য বরগুনা-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তার মধ্যে ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ অলি উল্লাহর সঙ্গে বিএনপি প্রর্থীর তুমুল প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলি উল্লাহ বরগুনা জেলার কেওরাবুনিয়া দরবারের পীর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!