বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ
কলাপাড়ায় নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কলাপাড়ায় নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসায় দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খান মো. জিয়াউল ইসলাম (হাবিব)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি খান মোহাম্মদ আবদুল খালেক ফারুকী, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান এবং সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!