রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় আর্মি ক্যাম্পের মা’দ’কবি’রোধী অভিযান: ৭৮০ ইয়াবাসহ দুই নারী আ’ট’ক

কুয়াকাটায় আর্মি ক্যাম্পের মা’দ’কবি’রোধী অভিযান: ৭৮০ ইয়াবাসহ দুই নারী আ’ট’ক

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন আর্মি ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (০২ ফেব্রুয়ারি ) রাতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নজিবপুর এলাকার একটি বাসায় তল্লাশি চালিয়ে ৭৮০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৬৪ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা।

এ সময় ইয়াবা ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মো. শামীম (৩২) পালিয়ে যায়। তিনি নজিবপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী সুখি (৩২) এবং ভাইয়ের স্ত্রী আখিকে আটক করা হয়।

পরবর্তীতে আটক দুই নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক শামীমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!