রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নীলগঞ্জে উঠান বৈঠক

পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নীলগঞ্জে উঠান বৈঠক

আপন নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে নীলগঞ্জ ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর শামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল মৃধা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাদল মাতব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম মাস্টার, নীলগঞ্জ যুবদলের সভাপতি সার্জেন্ট (অবঃ) শামসুল হক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির মৃধা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জগত জীবন রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুর রব হাওলাদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সোহেল আহমেদ।

বৈঠকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!