বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ সরোয়ার সরদার (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পৌরশহরের মদিনাবাগ এলাকার একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়।
আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, আটক সরোয়ার সরদার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং একটি সক্রিয় চক্রের অন্যতম প্রধান সদস্য।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply