ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানখালীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানখালীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানখালীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

আপন নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ‘স্বপ্নের ঠিকানা’ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সহধর্মিণী শাহীন আক্তার। তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. গোলাম সরোয়ার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মহসিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফিরোজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি মো. সোহেল আহমেদ ও গাজী অলিউল্লাহ রিয়াজ, সদস্য মাইনুল ইসলাম ও গাজী মো. বেল্লাল, সাবেক সভাপতি অ্যাড. গাজী মো. তৌহিদ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পটুয়াখালীর পিপি অ্যাড. মো. আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের গাজী মোহাম্মদ জাবেদ এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি কে এম শাহজুল ইসলাম (সাজু)। বৈঠকে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!