তালতলীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে স্বেচ্চাসেবক দল আহবায়কসহ গ্রে’প্তা’র-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
প্রেমের ফাঁ-দে ফেলে তালতলীতে এক নারীকে গ’ণধ’র্ষ’ণে’র অভিযোগ তালতলীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে স্বেচ্চাসেবক দল আহবায়কসহ গ্রে’প্তা’র-২ ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানখালীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক কলাপাড়ায় মা’দ’কবিরোধী অভিযানে তিন কেজি গাঁ’জাসহ কারবারি আ’ট’ক পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নীলগঞ্জে উঠান বৈঠক টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক কুয়াকাটায় আর্মি ক্যাম্পের মা’দ’কবি’রোধী অভিযান: ৭৮০ ইয়াবাসহ দুই নারী আ’ট’ক কলাপাড়ায় যুগ্ম দায়রা ও যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠায় খুশি উপকূলের মানুষ কলাপাড়ায় কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে ইলেকট্রিশিয়ানের মৃ-ত্যু কলাপাড়ায় নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
তালতলীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে স্বেচ্চাসেবক দল আহবায়কসহ গ্রে’প্তা’র-২

তালতলীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে স্বেচ্চাসেবক দল আহবায়কসহ গ্রে’প্তা’র-২

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মিরাজ জোমাদ্দারের বাসার তৃতীয়তলা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ইসহাক আকন সবুজ (৪০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদকে (৩৯) মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। নৌবাহিনীর একটি টিম তাদের গ্রেপ্তার করে। ওই রাতেই তালতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল তাদের ২০ দিনের কারাদন্ড দিয়েছেন। বুধবার পুলিশ তাদের বরগুনা জেল হাজতে পাঠিয়েছে।

জানাগেছে, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ঝাড়াখালি গ্রামের ইসহাক আকন সবুজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। মঙ্গলবার রাতে তারা উপজেলা সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিরাজ জোমাদ্দারের বাসার তৃতীয় তলায় মাদক সেবক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৌ-বাহিনীর কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে একটি টিম ওই স্থানে অভিযান চালায়। এ সময় তারা মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে। পরে তাদের তালতলী উপজেলা ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক সেবক মন্ডল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ২০ দিনের কারাদন্ড দিয়েছেন। বুধবার বিকেলে পুলিশ তাদের বরগুনা জেল হাজতে প্রেরন করেছেন।

তালতলী থানার ওসি মোঃ আসাদুর রহমান বলেন, শাজাপ্রাপ্ত দুইজনকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

তালতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে ২০ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!