চাকামইয়া ইউনিয়নে ধানের শীষের জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
চাকামইয়া ইউনিয়নে ধানের শীষের জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি

চাকামইয়া ইউনিয়নে ধানের শীষের জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি

আপন নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে চাকামইয়া ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের এবং চাকামইয়া ইউনিয়নে উন্নয়নের স্বার্থে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার এবং ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান।

ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাফর হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ক্বারী, যুব বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ তালুকদার এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!