ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে ধুলাসারে জনসভা | আপন নিউজ

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে ধুলাসারে জনসভা আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সড়ক দু’র্ঘ’ট’নায় নি’হ’ত চাকামইয়া ইউনিয়নে ধানের শীষের জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রেমের ফাঁ-দে ফেলে তালতলীতে এক নারীকে গ’ণধ’র্ষ’ণে’র অভিযোগ তালতলীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে স্বেচ্চাসেবক দল আহবায়কসহ গ্রে’প্তা’র-২ ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানখালীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক কলাপাড়ায় মা’দ’কবিরোধী অভিযানে তিন কেজি গাঁ’জাসহ কারবারি আ’ট’ক পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নীলগঞ্জে উঠান বৈঠক টিয়াখালীতে ধানের শীষের প্রার্থী মোশাররফের পক্ষে উঠান বৈঠক কুয়াকাটায় আর্মি ক্যাম্পের মা’দ’কবি’রোধী অভিযান: ৭৮০ ইয়াবাসহ দুই নারী আ’ট’ক
ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে ধুলাসারে জনসভা

ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে ধুলাসারে জনসভা

এস এম আলমগীর হোসেনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে ধুলাসার ইউনিয়নে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ইউনিয়নের চর চাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধুলাসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন।

বক্তব্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধুলাসার ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন, মুফতি ওমর ফারুক শরিফ ও মনিরুজ্জামান খলিফা।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মন্নান হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!