আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর | আপন নিউজ

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে ধুলাসারে জনসভা আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সড়ক দু’র্ঘ’ট’নায় নি’হ’ত চাকামইয়া ইউনিয়নে ধানের শীষের জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রেমের ফাঁ-দে ফেলে তালতলীতে এক নারীকে গ’ণধ’র্ষ’ণে’র অভিযোগ তালতলীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে স্বেচ্চাসেবক দল আহবায়কসহ গ্রে’প্তা’র-২ ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানখালীতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক কলাপাড়ায় মা’দ’কবিরোধী অভিযানে তিন কেজি গাঁ’জাসহ কারবারি আ’ট’ক পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নীলগঞ্জে উঠান বৈঠক
আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর

আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর

আমতলী প্রতিনিধিঃ বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেয়, আমি ওতো প্রতিশ্রুতি দেব না, আল্লাহ যদি কামিয়াব করে আমি ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাবো। দুর্নীতি যখন থাকবে না, তখন সকল মানুষের মুখে হাসি ফুটবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় আমতলী পৌরসভার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেছেন। হিন্দু ভাইদের বলবো চরমোনাই হিন্দুদের কাছে খোঁজ নিয়ে দেখেন, মায়ের কোল যেমন নিরাপদ, তারাও তেমনি চরমোনাইতে নিরাপদ। আশাকরি আপনারাও নিরাপদে থাকবেন। ৫ আগষ্টের পরে একটি দল সারা দেশে টেন্ডারবাজী , দখলবাজী, চাঁদাবাজী ও সন্ত্রাসী করেছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতা-কর্মীরা সংখ্যালঘুদের যান-মাল হেফাজত এবং সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করেছেন। অন্য দলের প্রার্থীদের সন্ত্রাসী কর্মকান্ডে থেকে বিরত ও সেন্টার দখলের উদ্দেশ্য করে বলেন, ইসলামী আন্দোলন নেতা-কর্মীরা সভ্যে সভ্য কিন্তু আমাদের টালানো, বিরক্ত করবেন না। যদি করেন, তবে এমনভাবে গর্জন শুরু হবে তা আর প্রতিহত করতে পারবেন না। বরগুনা-১ আসনকে মডেল বরগুনায় উন্নীত করার ঘোষনা দিয়ে বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বাংলাদেশে আর কোন আসনে জয়লাভ না করলেও বরগুনা-১ আসনের প্রার্থী জয়লাভ করবে ইনশা আল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরিয়ত উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ রবিউল আলম, সহকারী সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, বরগুনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ প্রমুখ।

বরগুনা- ১ আসনের প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ তার বক্তব্যে বলেন, যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে তাদেরকে মুগুর দিয়ে শায়েস্থা করা হবে। মা-বোনেরা আপনারা খোঁজদ্বারা নিয়ে প্রস্তুত থাকবেন কেন্দ্র দখল করতে গেলেই তাদের শায়েস্থা করবেন। কোন ছাড় দেয়া হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!